লোড হচ্ছে...
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
১৭ দিন আগে

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার সহপাঠীরা। পথে অটোরিকশাটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।
২৩ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।’
১৩ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সজিব উর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ কাজলা মোল্লা কলেজের সামনে গিয়ে ফালু মিয়াকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৩ অক্টোবর, ২০২৬


